বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন চলছে। আজ (রোববার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সকাল ১০টার দিকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর-৩ আসনের (শ্রীবরদী-ঝিনাইগাতী) সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনের আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে আজ শনিবার (২৫ অক্টোবর), চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। আর আগামী ৪ নভেম্বর হবে চূড়ান্ত ভোটগ্রহণ। রাজনৈতিকভাবে অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই ব্যাপক উত্তেজনা চলছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
দীর্ঘ ৩৫ বছর পর আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাড়ে ২৭ হাজার শিক্ষার্থীর হাতে ফিরছে ভোটাধিকার।
সাত বছর পর আবারও গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। বিশ্ববিদ্যালয়ের ৩২ একরের ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে থাকা ১৯টি কেন্দ্রে দুপুর ৩টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
তৃতীয় ধাপে বগুড়ার তিন উপজেলার নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বগুড়া সদর, শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলার ৩৩২টি কেন্দ্রে বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
বগুড়ার কাহালু, দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলায় শুরু হয়েছে ভোটগ্রহণ। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে এই তিন উপজেলার ১৮২টি কেন্দ্রে সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলছেন কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তারা
ঝালকাঠিতে সকাল ৮টা থেকে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। জেলার দুটি উপজেলা ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পরিষদে ভোটগ্রহণ চলছে।